প্রকাশিত: মার্চ ১০, ২০২১ ৭:০৪ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের (৩১ ডিসেম্বর ২০২০) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৫.৫৭ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬০.৭৩ টাকা। আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় অনলাইন প্লাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৪ এপ্রিল এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ...

ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির  পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...