মোহাম্মদ আলী
রেমিট্যান্স আহরণের অন্যতম স্টেকহোল্ডার পূবালী ব্যাংক

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সহজে এবং নিরাপদে পরিবারের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। চলতি অর্থবছরে পূবালী ব্যাংক ৬,৬৫০ কোটি টাকার রেমিট্যান্স আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। দৈনিক বাণিজ্য প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রেমিট্যান্স বৃদ্ধি এবং প্রবাসীদের নিয়ে নানান পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের নিয়ে পূবালী ব্যাংকের কি কি পরিকল্পনা আছে? কি কি প্রোডাক্ট আছে? প্রবাসীদের জন্য আগামী দিনে কি কি প্রোডাক্ট আানার পরিকল্পনা করা হয়েছে। ৫২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আহরণে পূবালী ব্যাংকের ভালো অবস্থানের কারন কি?
মোহাম্মদ আলী: প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে বৈধ পথে আনার জন্য পূবালী ব্যাংক বিশ্বের ৬৮টি এক্সচেঞ্জ হাউস/ ব্যাংকের সাথে চুক্তি করেছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে যেন খুব সহজেই দেশে টাকা পাঠাতে পারে। এছাড়া পূবালী ব্যাংক আইটি এনাবল সার্ভিস এবং বিস্তীর্ণ শাখা নেটওয়ার্ক এবং এটিএম ও সি আর এম নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে যাতে গ্রাহক সহজে টাকা গ্রহণ করতে পারে। রেমিট্যান্স ডিসবার্সমেন্টের জন্য পূবালী ব্যাংক বিকাশ, নগদ, ওয়েব ক্যাশ/ পিন ভিত্তিক ট্রানজেকশন এর পাশাপাশি একাউন্ট ক্রেডিট, অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিইএফটিএন এর পাশাপাশি এনপিএসবি নেটওয়ার্ক এর মাধ্যমে ২৪/৭ ট্রানজেকশন চালু রেখেছে। পূবালী ব্যাংক বিভিন্ন রকম ডিপোজিট প্রোডাক্ট ও লোন প্রোডাক্ট চালু করে আসছে ও ৫২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে পূবালী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ ও ট্রেজারি বিভাগ পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে ও দেশের প্রত্যন্ত এলাকায় আমাদের ব্যাংকের শাখা, উপশাখা ও ইসলামিক উইন্ডোর মাধ্যমে রেমিট্যান্স আহরণে আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছি যার ফলশ্রুতিতে আমরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আহরণে সক্ষম হয়েছি।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসে যেতে চায় এমন উচ্চ শিক্ষার শিক্ষার্থী ছাত্র বা শ্রমিকদের জন্য কি করার পরিকল্পনা আছে?
মোহাম্মদ আলী: বিদেশে পড়াশোনা বা কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্যও পুবালী ব্যাংক বিশেষ পদক্ষেপ নিয়েছে যেমন – উচ্চশিক্ষার্থীদের জন্য প্রি-ফরেন এডুকেশন লোন, টিউশন ফি ও ভিসা খরচ প্রদান সংক্রান্ত সেবা, পরিবারের জন্য নিরাপদ সঞ্চয়ী হিসাব, ইত্যাদি।
বাণিজ্য প্রতিদিন: প্রবাস ফেরতদের জন্য আপনারা কি করছেন? কোন কোন সেবা দিচ্ছেন?
মোহাম্মদ আলী: দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য পূবালী ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অর্থায়ন করে, কৃষি প্রকল্প বা স্টার্টআপে অর্থায়ন সুবিধা দেয়, নিরাপদ বিনিয়োগ পরামর্শ প্রদান করে, ইত্যাদি ।
বাণিজ্য প্রতিদিন: রেমিট্যান্স বাড়ানোর জন্য কি পদক্ষেপ আছে। হুন্ডি মোকাবেলায় পূবালী ব্যাংকের করনীয় কি?
মোহাম্মদ আলী: দেশের প্রত্যন্ত এলাকায় নতুন শাখা, এটিএম বুথ ও সিআরএম স্থাপন করছে যেন সহজেই গ্রাহক রেমিট্যান্স টাকা উত্তোলন করতে পারে, ২৪/৭ অ্যাকাউন্ট ক্রেডিট এর মাধ্যমে গ্রাহকের ব্যাংক একাউন্টে টাকা জমা করে দিচ্ছে, এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ, নগদ এর মাধ্যমেও রেমিট্যান্স প্রদান করা হচ্ছে যাতে ঘরে বসেই রেমিট্যান্স গ্রহণ করতে পারে। আরো বেশি সংখ্যক এক্সচেঞ্জ হাউসের সাথে চুক্তির মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহের আওতা বাড়ানো হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং এর উপর গুরুত্ব আরোপ এবং আকর্ষণীয় বিনিময় হার প্রদানের মাধ্যমে হন্ডি প্রতিরোধ করার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
বাণিজ্য প্রতিদিন: পূবালী ব্যাংকের কোন শাখায় বেশি রেমিট্যান্স আসে?
মোহাম্মদ আলী: দেশব্যাপী বিস্তৃত আমাদের ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ইসলামিক উইন্ডো রেমিটেন্স আহরণে যথাযথ ভূমিকা পালন করে আসছে।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের জন্য পূবালী ব্যাংক কি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে?
মোহাম্মদ আলী: প্রবাসীদের দীর্ঘমেয়াদি চাহিদা পূরণে পূবালী ব্যাংকে বিভিন্ন ধরনের টার্ম ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য পূবালী ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিনিয়োগে ঋণ, কৃষি প্রকল্প বা স্টার্টআপে অর্থায়ন সুবিধা, নিরাপদ বিনিয়োগ পরামর্শ, ইত্যাদি করে থাকে।
বাণিজ্য প্রতিদিন: আগামী বছর কত রেমিট্যান্স আহরণের লক্ষমাত্রা নির্ধারন করেছে পূবালী ব্যাংক?
মোহাম্মদ আলী: চলতি অর্থবছরে পূবালী ব্যাংক ৬,৬৫০ কোটি টাকার রেমিট্যান্স আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে এবং ব্যাংকের সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী বছরের নতুন লক্ষ্য নির্ধারণ করা হবে।
বাণিজ্য প্রতিদিন: ব্যাবসায়ী, উচ্চ শিক্ষার শিক্ষার্থী ও শ্রমিকগন কোন একাউন্ট-এর মাধ্যমে রেমিট্যান্স পাঠাবে এবং এর সেবাগুলোর সুবিধা কি?
মোহাম্মদ আলী: প্রবাসী ব্যবসায়ী, শিক্ষার্থী ও শ্রমিকরা তাঁদের ও তাঁদের পরিবারের নামে খোলা সঞ্চয় হিসেবের পাশাপাশি, নন-রেসিডেন্ট ফরেন কারেন্সী ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্ট, নন-রেসিডেন্ট টাকা একাউন্ট (এনআরটিএ) এবং অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে সহজে রেমিট্যান্স পাঠাতে পারেন। এসব অ্যাকাউন্টে রেমিট্যান্স গ্রহণ, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় লেনদেন করা ও সরকারি প্রণোদনার সুবিধা পাওয়া যায়। প্রতিটি শাখায় রেমিট্যান্স হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের উৎসাহীকরনে প্রণোদোনাসহ কি কি করণীয় আছে?
মোহাম্মদ আলী: প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে আকর্ষণীয় বৈদেশিক মুদ্রা হার প্রদান করা, সরকারি ২.৫% প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি উৎসবভিত্তিক পুরস্কার ক্যাম্পেইন আয়োজন করা, বিভিন্ন প্রকার সঞ্চয়ী ও মেয়াদী হিসাবে আকর্ষণীয় মুনাফা প্রদান করা, প্রবাসী বন্ড ও সঞ্চয় পত্রের প্রচারণা চালানো, মোবাইল ব্যাংকিংয়ে সার্ভিস চার্জ কমানো, নিয়মিত রেমিট্যান্স প্রেরকদের জন্য লয়্যালটি কার্ড এবং প্রবাসীদের সন্তানদের জন্য স্কলারশিপ দেওয়ার মতো উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
বাণিজ্য প্রতিদিন: নারী প্রবাসীদের জন্য বাড়তি সেবা আছে কি?
মোহাম্মদ আলী: ব্যাংকের প্রতিটি শাখা, উপশাখা ও ইসলামিক উইন্ডোতে আলাদা রেমিট্যান্স হেল্প ডেস্ক চালু আছে । নারীদের জন্য রেমিট্যান্স ও অন্যান্য ব্যাংকিং সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হয় এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয় ।
বিএইচ
- ১গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
- ২বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ৩দর পতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ৪দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
- ৫ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ৬আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে
- ৮লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ১বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৪চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৫মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত