
সেনা অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতা দখলের পর টেলিভিশনের দেয়া প্রথম ভাষণে দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং বলেছেন, তার সরকার মিয়ানমারে চলমান বিদেশনীতিতে কোন পরিবর্তন আনবে না। এমন কি রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে যে চুক্তি হয়েছে তাতেও কোনও প্রভাব পড়বে না।
সোমবার দেয়া ভাষণে তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ করেননি। রোহিঙ্গাদের গৃহহীন উল্লেখ করে বলেন, বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী হয়েছে সেটা চলতে থাকবে।
ভাষণের পুরো কপি ছাপা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে।
বিবিসি’র খবরে বলা হয়, ভাষণের বেশিরভাগ জুড়েই নির্বাচিত সরকারকে উৎখাত করার পক্ষে সাফাই দিয়েছেন জেনারেল অং লাইং।
রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে যেসব বাস্তুচ্যুত লোকজন রয়েছে তাদের পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত থাকবে।
বাংলাদেশের সঙ্গে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তবে তিনি বলেছেন যদি তা দেশের স্বার্থের কোন ক্ষতি না করে। তিনি বলেন, বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা গ্রহণযোগ্য, ১৯৮২ সালের নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেয়া হবে।
মিন অং লাইং বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য ২০০৮ সালের সেনা সংবিধান অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
এদিকে সামরিক অভ্যুত্থান ও নির্বাচিত নেতা অং সান সু চিকে গ্রেপ্তারের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের চাপে হুঁশিয়ারি জারি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সোমবার মিয়ানমার পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করে বলা হয়, চলে যাও। এ ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।
- ১অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ২ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৩থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৪বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৫প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৮সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৯থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১০প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ





পাঠকের মতামত