প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০ ৯:১৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা কোম্পানিটির ২০০টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিষ্ঠানটির এই দুই উদ্যোক্তা হলেন মো. মোতাহার হোসেন এবং এম ফজলে তাহের। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।

ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। দুই উদ্যোক্তাই ১০০টি করে মোট ২০০টি শেয়ার কিনবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ছয় কোটি চার লাখ ২৮ হাজার ৩৫৮টি।

এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩০ দশমিক ৩০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪ দশমিক ৯১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৯ শতাংশ আছে।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...