
পবিত্র রমজান মাসে সার্মথ্যবানরা যাকাত আদায়ের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে অধিক পূণ্য অর্জন করে থাকেন। কোথাও না গিয়ে, সুবিধাজনক সময়ে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে যাকাতের অর্থ পৌঁছে দেওয়া আরও সহজ করতেই বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে বেশ কিছু সুবিধা। গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকন অথবা সাজেশন অংশের ‘রমজানে প্রতিদিন’ অপশন থেকে বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে যাকাত প্রদান করতে পারছেন। তাছাড়া ‘রমজানে প্রতিদিন’ অংশের ‘যাকাত ক্যালকুলেটর’ ব্যবহার করে যাকাতের পরিমাণ হিসাবও করে নিতে পারছেন অনায়াসে। https://ramadan.bkash.com/ -এই লিংক থেকেও ব্যবহার করা যাচ্ছে যাকাত ক্যালকুলেটর।
যাকাত ক্যালকুলেটর:
যাকাত দিতে হলে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘সাজেশনস’ অংশ থেকে ‘রমজানে প্রতিদিন’ নির্বাচন করতে হবে। এরপর ‘যাকাতের হিসাব করতে ট্যাপ করুন’ অপশনে গেলেই পাওয়া যাবে ‘যাকাত ক্যালকুলেটর’। সেখান থেকে সহজেই স্বর্ণ/রূপার উপর যাকাত, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকা অর্থের উপর যাকাত, বিনিয়োগ/তহবিল/শেয়ারের উপর যাকাত, ব্যবসার উপর যাকাত, ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের উপর গ্রাহকরা যাকাতের পরিমাণ হিসাব করতে পারছেন। এমনকি ঋণ বা দায় থাকলে সেটিও হিসাব-নিকাশ করে মোট প্রদেয় যাকাতের পরিমাণ বের করা যায় এই ক্যালকুলেটরের মাধ্যমে।
পাশাপাশি, কুরআনে যাকাত সম্পর্কে কী বলা আছে, ব্যক্তিগত যাকাত, ব্যবসায়িক যাকাত, যাকাতের হিসাব, যাকাতের অর্থ, কারা যাকাত পাওয়ার যোগ্য, কখন যাকাত দিতে হয়, নিসাব কী, ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানার সুযোগও রয়েছে এখানেই।
যাকাত প্রদান পদ্ধতি:
গ্রাহক যে প্রতিষ্ঠানে যাকাত দিতে চান তা নির্বাচন করে নাম, ইমেইল আইডি ও পরিমাণ দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশনটি নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিলে একটি প্রাপ্তি স্বীকার বার্তা স্ক্রিনে দেখতে পারবেন। নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার সুযোগও রয়েছে সেখানে।
যাকাত গ্রহণকারী প্রতিষ্ঠান:
বর্তমানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ফুড ফর অল–খুকুমনি ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও মাস্তুল ফাউন্ডেশন-এ গ্রাহকরা যাকাত দিতে পারছেন বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। গ্রাহক চাইলে সরাসরি https://ramadan.bkash.com/ – এই লিংকে ভিজিট করেও যাকাত প্রদান করতে পারেন।
বিকাশের এই প্ল্যাটফর্ম যাকাত গ্রহীতা ও প্রদানকারীর দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। বিকাশের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় কয়েকটি ক্লিকেই যাকাত বা স্বেচ্ছা অনুদান খুব সহজেই পৌঁছে দিতে পারছেন যথার্থ মানুষের কল্যাণে। অসংখ্য মানুষ উপকৃত হন যাকাত পেয়ে – কেউ হয়ে ওঠেন স্বাবলম্বী, কারো নতুন স্বপ্নের শুরু হয়, কারো মৌলিক চাহিদা পূরণ হয়, আবার অনেক শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করে তোলে যাকাত। তাই বিকাশ দিয়ে যাকাত আদায় করার মাধ্যমে জীবন পরিবর্তনের মহতি উদ্যোগে যুক্ত হতে পারেন সার্মথ্যবান গ্রাহকরা।
- ১মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ২দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৩মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৪লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ৫সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৬চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৭বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৮সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৯চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ১০হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ১একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৮সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৯কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ১০ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম





পাঠকের মতামত