
মহামারি করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ রুখতে দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল সৌদি আরব। সেই অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে।
রোববার ভোরে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানপথের সঙ্গে সঙ্গে স্থল ও নৌপথও খুলে দেয়ার কথা জানিয়েছে দেশটি। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।
এর আগে ডিসেম্বরের মাঝামাঝি করোনার নতুন প্রজাতির সংক্রমণ রুখতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি। শুরুতে এক সপ্তাহের জন্য বন্ধ করলেও পরে এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।
তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে সৌদি প্রবেশ করার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যেসব সৌদি নাগরিক এসব দেশ থেকে সৌদিতে প্রবেশ করবেন, তাদেরকে বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পালন করতে হবে।
ব্রিটেনে প্রথম করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়। এরপরই তা ফ্রান্স, সুইডেন, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা ও জাপানেও ধরা পড়েছে।
সৌদি আরব এরই মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সবার আগে টিকা দেয়া হচ্ছে। দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু অনেকটা কমেছে।
দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯৭৯ জনের, মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ২৬৩ জন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ২রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৪পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৫ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৬কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৭ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৮লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৯চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ১০ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০UCB Price Sensitive Information





পাঠকের মতামত