
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার ফলে গোটা হোয়াইট হাউস এখন করোনাপুরীতে পরিণত হয়েছে। একের পর এক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হচ্ছেন।
ওভাল অফিসের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি ও পেন্টাগনের অন্য শীর্ষ জেনারেলরা কোয়ারেন্টাইনে গেছেন।
করোনা পজিটিভ আসা কোস্টগার্ড অ্যাডাম চার্লস রে’র সংস্পর্শে এসেছিলেন তারা। হোয়াইট হাউসে যাওয়ার পর রিপাবলিকান দলের তিনজন সিনেটরের করোনা পজিটিভ এসেছে।
আগেই আক্রান্ত হয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি ও ট্রাম্পের পরামর্শক হোপ হাইক। ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কনলি বেরেটের নাম ঘোষণা করার ইভেন্টে উপস্থিত ছিলেন- তাদের মধ্যে অ্যামিসহ অনেকেরই পজিটিভ এসেছে। ওই ইভেন্টে শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্টে বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করা দু’জন পরামর্শক করোনা সংক্রমিত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও দু’জন অধীন কর্মীর এ সপ্তাহেই করোনা পজিটিভ এসেছে। ট্রাম্পের সহকারী ও সার্বক্ষণিক তার সঙ্গে নিয়োজিত এক সেনাসদস্যেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে।
হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘গোল্ড স্টার’ মিলিটারি পরিবারগুলোর জন্য রিসিপশনের আয়োজন করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন, তারা মাস্ক পরা ও শারীরিক দূরত্বের ধার ধারেননি।
ইভেন্টে অংশ নেওয়া মার্ক মিলি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সাইবার কমান্ড দলের প্রধানের করোনা নেগেটিভ এলেও পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তারা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ এলেও ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ইভানকা বলেছেন, ‘এখন থেকে তিনি ঘরে থেকেই অফিস করবেন’।
- ১সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ২থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৭উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৮রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা





পাঠকের মতামত