
কনকনে শীতে কাঁপছে পুরো দেশ। শীত মানেই গরম কিছু খাওয়া। শীতের বিকেলের নাশতায় পিঠা-পুলি বা চা রাখেন অনেকে। ভিন্নতা আনতে এই তালিকায় রাখতে পারেন ফিশ কাটলেটও। মাছের এই পদটি যেমন পুষ্টিকর, তেমনি সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
বড় মাছের পেটি- ৬ পিস
লেবুর রস- ১ চা চামচ
সেদ্ধ করে রাখা আলু- ১টি
সয়াসস- ১ টেবিল চা চামচ
ধনেপাতা- ২ চা চামচ
গোল মরিচের গুড়ো- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
টমেটো কেচাপ- ২ চা চামচ
ডিম- ১ টি
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
চাট মশলা- ১ চা চামচ
কালোজিরা- ১ চামচ
তেল- পরিমাণমতো
প্রণালি
প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিন। সাথে একটু লবণ দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে কাটা ও তেলের অংশ বাদ দিয়ে মেখে রাখুন। আলাদা একটি পাত্রে আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মশলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর ডিম ফেটিয়ে তাতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটি ঢেলে দিন।সব উপকরণ একসঙ্গে ভাল করে চটকে নিতে হবে। এবার এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে শুকনো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন।প্যানে তেল গরম করতে দিন। (এই কাটলেটটি আপনি ডিপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন) তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিন।যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেওয়া, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সোনালি রঙা হয়ে গেলেই তেল থেকে নামিয়ে নিন।গরম গরম ফিশ কাটলেট রেডি। পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
- ২গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই
- ৩গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৪প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে চালু করেছি ‘বীর’ প্ল্যাটফর্ম
- ৫মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৬প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৭রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য
- ৮জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে
- ৯রেমিট্যান্সের ৫২ শতাংশই ঢাকা বিভাগে, রংপুরে মাত্র ১ শতাংশ
- ১০নানা সংকটেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে প্রবাসী আয়
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৪শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৫চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৬জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৭অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৮ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন





পাঠকের মতামত