
জুন মাস শেষ হতেই প্যারিসিয়ান সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় লিওনেল মেসির। এর আগেই তিনি ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে ক্লাবটির গোলাপী জার্সিতে দারুণ এক ফ্রি-কিক গোলে রঙিন অভিষেক হয়েছে মেসির। তবে পিএসজি ছাড়ার আগে তিনি ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে ক্লাবটিতে নেওয়ার পরামর্শ দেন বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস।
সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাব টটেনহাম তারকা কেইনকে দলে ভেড়াতে দ্বিমুখী লড়াইয়ে নেমেছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। ইতোমধ্যে কেইনের জন্য বায়ার্ন তৃতীয় দফায় নিলাম প্রস্তাব করতে যাচ্ছে। ফলে পিএসজিকে টপকে জার্মান চ্যাম্পিয়নরা যে অনেকদূর এগিয়ে গেছে সেটাই টের পাওয়া যায়!
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি গত দুটি মৌসুম পার্ক দ্য প্রিন্সেসের ক্লাবটির হয়ে খেলেছিলেন। কিন্তু পুরো সময়ে তিনি ফরাসি শিবিরে স্বস্তিতে ছিলেন না বলে পরবর্তীতে জানা যায়। তাই তো জুন মাস শেষ হওয়ার আগেই ইন্টার মায়ামিকে পরবর্তী গন্তব্যে পরিণত করেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার পিএসজি ছাড়ার পর জানা গিয়েছিল, তিনি কিলিয়ান এমবাপেকে ক্লাবটি ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকেই উচ্চমূল্যের বেতন পাওয়া সত্ত্বেও নাসের আল খেলাইফির মালিকানাধীন দলটিতে না থাকার কথা জানিয়ে দেন এমবাপে। যা নিয়ে দুপক্ষের মধ্যে তিক্ত পরিস্থিতির তৈরি হয়েছে ।
বিপি/এস এ এস
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক





পাঠকের মতামত