
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে (৩৫) মাথায় কুড়াল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে স্বামী বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৫ টায় কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আকলিমা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। স্বামী বাবুল মিয়া একই গ্রামের মৃত মোঘল মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, প্রতিবেশীরা পুলিশকে জানায় প্রায়ই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার সকালে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী বাবুল মিয়া রেগে গিয়ে স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করে।
এসময় স্ত্রী চিৎকার দিয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের ঘর থেকে লোকজন ছুটে আসলে তার স্ত্রী স্ট্রোক করেছে বলে স্বামী বাবুল মিয়া কান্নাকাটি করতে থাকে। তার আচরণ সন্দেহ হলে স্থানীয়রা বাবুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা আটক স্বামীকে তাদের কাছে সোপর্দ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এসকে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত