
কাঁঠাল থেকে যে পণ্য তৈরি হচ্ছে, পর্যায়ক্রমে এটাকে বিদেশেও যদি রপ্তানি করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো। কাঁঠাল থেকে এ ধরনের যে পণ্য/প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা খুব ভালো সংবাদ বলেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আনছারুজ্জামান।
তিনি বলেন, সরকারের কৃষি মন্ত্রণালয় এবং হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে এবং থাকবে। আমরাও চাচ্ছি যে এ ধরনের উদ্যোক্তা যাতে আরও তৈরি হোক। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় মুমতাহিনা ফুড এন্ড ওয়েল মিলস লিমিটেডের মেহমান কাঁঠাল বিস্কুট কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এস এম আনছারুজ্জামান আরো বলেন, প্রতি বছর কাঁঠাল সিজনে যখন প্রচুর কাঁঠাল উৎপাদন হয়, তখন দেখা যায় প্রচুর পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। সেক্ষেত্রে যাতে শুধু কাঁঠাল নয়, এরকম আরও অনেক প্রোডাক্ট আছে যেমন ধরেন টমেটো, আনারস এগুলো যখন ফুল সিজন, তখন দেখা যায় অনেক প্রোডাকশন বেশি হওয়াতে এগুলো নষ্ট হয় অথবা বাজারে কৃষক তেমন দাম পায় না। যদি এ ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় বা আরও উদ্যোক্তা তৈরি করা যায়, সেক্ষেত্রে উদ্যোক্তারাও লাভবান হবে এবং দেশের মানুষও উপকৃত হবে। দেশে এবং বিদেশেও পর্যায়ক্রমে এটাকে আমরা বিদেশেও যদি রপ্তানি করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো।
তিনি আরো বলেন, আমাদের সরকার এবং হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোক্তাদের অবশ্যই সর্বসময় সহযোগিতা থাকবে। তাদের যে সমস্যাসমূহ আছে এগুলো আমরা তাদের কাছ থেকে জেনে কীভাবে আরও এনহ্যান্স (ঊহযধহপব) করা যায়, সে ব্যাপারে সর্বসময় সহায়তা থাকবে।
কাঁঠাল থেকে বিস্কুট উৎপাদনে সম্ভাবনা কেমন দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই, সম্ভাবনা তো আমি আশা করি। এসময় তিনি পাশের উপজেলার একজন উদ্যোক্তা খাদিজা খানমের উদাহরণ দিয়ে বলেন তাঁর ওখানেও গিয়েছিলাম। তিনি কাঁঠাল থেকে যেমন চিপস তৈরি করেন, তারপর কাঁঠালের আচার, কাঁঠালের সবজি, আরও বেশ কয়েকটা প্রোডাক্ট—পাউডার। এই যে প্রোডাক্টগুলি তৈরি করছেন যেহেতু প্রিলিমিনারি অবস্থায়, আশা করা যায় যে এগুলো যখন পর্যায়ক্রমিকভাবে আরও হয়তো গবেষণার মাধ্যমে হোক বা যেভাবে হোক পর্যায়ক্রমিকভাবে আরও ভালো ফলাফল আমাদের দেবে এবং লার্জ স্কেলে তৈরি করতে পারবে। এটা হয়তো আগামী দিনগুলোতে কাঁঠাল এবং কাঁঠালজাত পণ্যের প্রসারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। আমরা যেহেতু টেস্ট করলাম শুধুমাত্র খেয়ে, প্রাথমিক অবস্থায় তো নিঃসন্দেহে ভালো। তবে এটার কোয়ালিটি টেস্ট করতে হলে তো আরও অনেকগুলো টেস্ট আছে, সেগুলো আমরা ল্যাব টেস্টসহ এর ইনগ্রেডিয়েন্টস (ওহমৎবফরবহঃং) কী কী আছে না আছে—এ সবগুলো তো ল্যাব টেস্ট ছাড়া আসলে ওভাবে বলা যাবে না।
যুগ্ম সচিব বলেন, আপনারা জানেন অবশ্যই কাঁঠাল বিদেশে রপ্তানি করার জন্য সরকারও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে আমরা চিনে কিছু গ্যাপ (এঅচ – এড়ড়ফ অমৎরপঁষঃঁৎধষ চৎধপঃরপবং) ফলো করে কাঁঠাল উৎপাদন করার জন্য বেশ কয়েকটি খামার নির্দিষ্ট করা হয়েছে এবং আমরা এগুলোকে আরও প্রসারিত করছি। যাতে গ্যাপ ফলো করে কাঁঠাল উৎপাদন করা হয় এবং গ্যাপ ফলো করে উৎপাদন করে বিদেশে রপ্তানির ক্ষেত্রে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা লাগে। ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে উৎপাদন করলে আমরা আশা করি যে এর থেকে বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বিশেষ করে চায়না খুব বেশি আগ্রহ দেখিয়েছেন যে আমাদের দেশ থেকে কাঁঠাল নেবেন। তবে সেক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো আমাদের ফলো করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হর্টেক্স ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মিতুল কুমার সাহা, গাজীপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. আব্দুল্লাহ আল ফারুক, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বণ্যা, শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, কাপাসিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিফ আহমেদ, কাঁঠাল থেকে পণ্য তৈরির উদ্যোক্তা খাদিজা খানম, কাঁঠাল থেকে বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান মোহতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান আব্দুস সাত্তার ভূঁইয়া, ব্যবসায়ী রুহুল আমিনসহ বিভিন্ন উদ্যোক্তা।
এনজে
- ১ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ২সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
- ৩লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন
- ৪জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী
- ৫ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৬কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৭বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৮উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৯ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৩ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৪ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা





পাঠকের মতামত