
ছোটবেলা থেকে স্কুল পড়ুয়া রাফির ঈদের অন্যতম আকর্ষণ সালামি। ডিজিটাল যুগ, ডিজিটাল সুবিধা, তাই রাফি গত কয়েকবছর ঈদের সালামি আদায় করে বিকাশে। ঈদ আসার আগেই সে মামার কাছে আবদার করেছে, এবারো ঈদ সালামি বিকাশে পাঠিয়ে দিতে। তার মামা সাথে সাথেই বিকাশে আগাম সালামি পাঠিয়ে ‘গ্রিটিংস কার্ড’-এ লিখেছেন “বড় হচ্ছিস, এখনো সালামি! যা দিলাম, ভালোবাসা নিস’।
বিকাশ গ্রাহকরা এবারো ঈদের শুভেচ্ছা ও সালামি বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন। বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রিয়জনকে সালামি পাঠিয়ে জানাতে পারবেন শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তি। তারা চাইলে এই গ্রিটিংস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।
গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।
এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে। বিকাশ অ্যাপে সংযুক্ত রয়েছে ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক’।
গ্রাহকরা চাইলে এই মেসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দিতে পারেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে।
যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পাবেন।
- ১চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ২সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৩মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৪দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৫মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৬লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ৭সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৮চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৯বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ১০সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৭চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৮ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৯শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১০ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম





পাঠকের মতামত