
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী পাইকারি মৎস্য বাজার সংলগ্ন খালে একটি মাছ ধরার ট্রলারসহ প্রায় ১০ লাখ টাকার মাছ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সশস্ত্র একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনার সময় জেলেদের ওপর মারধর এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার শিকার হয়েছে ওই ট্রলারের জেলেরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার পরে চরদুয়ানী পল্টন মৎস্যবাজারের পাশের খালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাথরঘাটা থানার উপ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন। ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিক পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোটমাছুয়া এলাকার ছোবাহান হাওলাদারের ছেলে মাহাবুব হাওলাদার (৬০), পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর মাছধরা ট্রলার এফবি খানজাহান প্রায় ১০ দিন আগে সকল রসদ সামগ্রী নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে প্রায় ১০ লাখ টাকার মাছ নিয়ে ট্রলারটি সোমবার দুপুরে চরদুয়ানী খালে পৌঁছায়। এসময় স্থানীয় জাকির বিশ্বাসের নেতৃত্বে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র — রামদা, দা ও লাঠিসোঁটা নিয়ে ট্রলারে উঠে হামলা চালায়।
ট্রলারে থাকা জেলেদের এলোপাথাড়ি পিটিয়ে একধরনের ত্রাসের রাজত্ব কায়েম করে। এসময় ভীতসন্ত্রস্ত জেলেদের কেউ কেউ প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। আর কয়েকজন জেলেকে জিম্মি করে দুর্বৃত্তরা ট্রলারসহ দক্ষিণ চরদুয়ানী বলেশ্বর নদীপথে হামলাকারীদের ডেরায় নিয়ে যায় । ট্রলারের জাল, দড়ি, অন্যান্য মালপত্র এবং মাছসহ অন্যান্য রসদ সামগ্রীও লুটে নেয় ওই দুর্বৃত্তরা।
পরবর্তীতে জেলেরা ট্রলার মালিক মাহাবুবকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারেন। কিন্তু চেষ্টা করেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে তিনি পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরে পাথরঘাটা থানা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ট্রলারটিকে উদ্ধার করা হয় কিন্তু সেখানে মাত্র তিন হাজার মাছ পাওয়া যায়। উদ্ধার করে ওই মাছ চরদুয়ানী বাজার টল সেটে বিক্রি করা হয়।
টলারটি স্থানীয় গ্রাম পুলিশ প্রধান করে গণ্যমান্য ৫ ব্যক্তির জিম্মায় রাখা হয়। অভিযোগে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে রয়েছে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মন্নান বিশ্বাসের ছেলে জাকির বিশ্বাস (৫৫)সহ আরও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ ব্যক্তি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইকবাল, আছাদুল, সাব্বির, মো. জাকির, মো. নাজমুল, মো. মনির ও মো. আল-আমিন আকনসহ আরও কয়েকজন। তারা জানান এমন ঘটনায় আমরা হতবাক। ওই জেলেরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে অভিযুক্ত জাকির বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ট্রলার আমার ছিল। ১৭ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি এখনো কিছু টাকা বাকি রয়েছে যার কারনে আমার ট্রলার আমি নিয়ে এসেছি।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ট্রলার ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- ১মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৪থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৫বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৬প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৭ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৮প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত