
গত আগস্টে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই রুশ নাগরিককে আটক করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছেন তদন্তকারীরা। ওই দুইজন হলেন সাত বছর আগে বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া জাহাজটির ক্যাপ্টেন এবং মালিক। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
গত ৪ আগস্ট বৈরুত বন্দরের ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রাখা একটি গোডাউনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ হারান অন্তত ১৯৩ জন, আহত হন সাড়ে ছয় হাজারের বেশি। শহরের প্রায় অর্ধেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন তিন লাখেরও বেশি মানুষ।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই বৈরুত বন্দরের প্রায় দুই ডজন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রপক্ষ ইন্টারপোলের কাছে নাম উল্লেখ না করেই দুই রুশ নাগরিককে আটক করার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, ২০১৩ সালে বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া এমভি রোসাসের ক্যাপ্টেন ছিলেন বরিস প্রকোশেভ এবং জাহাজটির মালিক ইগর গ্রেচুশকিন।
গত আগস্টে বিস্ফোরণের পরপরই ইন্টারপোলের অনুরোধে সাইপ্রাসে বসবাসকারী গ্রেচুশকিনকে জিজ্ঞাসাবাদ করেছিল স্থানীয় পুলিশ। তবে রাশিয়া থেকে প্রকোশেভ জানিয়েছেন, তার কাছে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কেউ যাননি।
তিনি দাবি করেছেন, সাত বছর আগে মালিকের নির্দেশেই বাড়তি কার্গো ওঠাতে বৈরুত বন্দরে গিয়েছিলেন তারা। পরে আইনি জটিলতায় জাহাজটি সেখানেই ফেলে রাখা হয়। লেবানিজ কর্তৃপক্ষ বিপজ্জনক রাসায়নিকের ব্যবস্থাপনায় অবহেলা করেছিল বলেও দাবি করেছেন এ ব্যক্তি।
দুই রুশ নাগরিককে আটকের অনুরোধের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাশিয়ার ইন্টারপোল ব্যুরো। সূত্র: রয়টার্স
- ১ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৫থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৬বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৭প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৮ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৯প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত