নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:৪৩ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:০৮ পিএম

বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্সের মাইলফলক অর্জন করেছে। যাদের ত্যাগে এ অর্জন সেই সব প্রবাসীদের বাংলাদেশের বিমানবন্দর গুলোতে মর্যাদা পাওয়া হয়ে ওঠে না। প্রবাসীদের এমন আর্থিক ও সামাজিক মর্যাদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ‘বীর’ নামে একটি প্রোডাক্ট চালু করেছে। প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন এই প্লাটফর্মে। ‘বীর’-এ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। ব্যক্তিগত পর্যায়ে রয়েছে জীবন ও স্বাস্থ্য বীমা, পেনশন স্কিম ও বাড়ি নির্মাণ ঋণ পাওয়ার সুবিধা। জমাকৃত অর্থের বিবেচনায় তিনগুন পরিমাণে পরিবারের সদস্যদের জন্য রয়েছে নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র ও কুটির এবং কৃষি ঋণ। এর মাধ্যমে ‘বীর’ প্লাটফর্মে সাধারণ প্রবাসীরাও ভিআইপি মর্যাদায় লাউঞ্জ, মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপের মতো প্রিমিয়াম এয়ারপোর্ট সুবিধা পাবেন। এমন সব সুবিধার বিষয় নিয়ে বাণিজ্য প্রতিদিনের সাথে কথা বলেছেন বাংলাদেশ ফাইন্যান্সের ইসলামিক উইংস ও ‘বীর’ প্রোডাক্টের প্রধান মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম।

বাণিজ্য প্রতিদিন: বাংলাদেশ ফাইন্যান্সের ‘বীর’ দিয়ে কি বুঝানো হয়েছে?

আশফাকুল আলম : বাংলাদেশের কয়েক কোটি প্রবাসী বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে শ্রমিক হিসেবে রয়েছেন অধিকাংশ। তাদের শ্রম ও রেমিট্যান্সের মাধ্যমে গড়ে উঠেছে দেশের অর্থনীতির ভিত। সেই শ্রমিকদের মর্যাদার আসনে অধিষ্টিত করতে বাংলাদেশ ফাইন্যান্স তাদেরকে ‘বীর’ হিসেবে ভূষিত করেছে। এই সেবার নামটি ‘বীর’ রাখার কারণ হলো তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের অনন্য প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে।’ সেসব প্রবাসীদের আর্থিক ও সামাজিক গুরত্বের দিক থেকে ‘বীর’ গণদের দেশের ফেরার সময় বা যাওয়ার সময় সুবিধা দিয়ে থাকেন।

বাণিজ্য প্রতিদিন: ‘বীর’ সেবায় কি কি প্রডাক্ট রয়েছে?

আশফাকুল আলম : শরিয়াহ ও প্রচলিত উভয় পদ্ধতিতেই আমানত রাখা যাবে এ প্লাটফর্মে। মোট তিন ধরনের সেভিংস স্কিম নিয়ে এসেছে ‘বীর’। সঞ্চয়ী আমানত বা ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)। মাসিক ন্যূনতম ৩ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ রয়েছে এ প্লাটফর্মে। আর ন্যূনতম ৫০ হাজার টাকা জমার মাধ্যমে পাওয়া যাবে মেয়াদি আমানতের সুবিধা। এছাড়া প্রফিট আর্নার্স স্কিম সেবাও রয়েছে।

বাণিজ্য প্রতিদিন: বাংলাদেশ ফাইন্যান্সের ‘বীর’ সুবিধায় আর কি কি রয়েছে?

আশফাকুল আলম : ‘বীর’-এর মাধ্যমে প্রবাসীরা বাড়ি নির্মাণ, হজ ও ওমরাহ, ক্ষুদ্র ব্যবসা, কৃষি খামার বা নারী নেতৃত্বাধীন উদ্যোগে বিনিয়োগের জন্য তাদের জমার তিন গুণ পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। ‘বীর’ প্লাটফর্মে রয়েছে শক্তিশালী বীমা সুবিধা, তাদের বিপদে বা এক্সিডেন্টে কাভারেজ দিবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হাসপাতালে ভর্তি খরচ, আংশিক বা স্থায়ী অক্ষমতার ক্ষতিপূরণ, দুর্ঘটনায় মৃত্যু ও মৃতদেহ দেশে ফেরত পাঠানোর ব্যয় এবং জরুরি প্রয়োজনে নির্ভরশীলদের সহায়তা। আগামী দিনে বিদেশে কর্মরত প্রবাসীরা প্রায়ই আইনি ও কাগজপত্র-সংক্রান্ত জটিলতা সংগক্রান্ত সমস্যা ‘বীর’ প্লাটফর্মের মাধ্যমে আইনি ও নথি সহায়তা ইউনিট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রবাসীদের সন্তানদের জন্য দেশে শিক্ষা সহায়তা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বৃত্তি কিংবা পরামর্শ সেবাও যুক্ত করা হবে এ প্লাটফর্মে।

বাণিজ্য প্রতিদিন: প্রবাসী ‘বীর’দের জন্য সামাজিক বা অর্থনৈতিক দায়বদ্ধতা কতটুকু বাংলাদেশ ফাইন্যান্সের?

আশফাকুল আলম : প্রবাসীদের অর্থনৈতিক অবদান তো অনেকেই স্বীকার করে, কিন্তু আবেগগত অবদান? ‘বীর’ সম্ভবত প্রথম উদ্যোগ, যা প্রবাসীদের সম্মানজনক সেবার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করতে শুরু করেছে। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, তখন “বীর” হতে পারে সেই আদর্শ মডেল; যেখানে প্রবাসীদের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে বড় বিনিয়োগ। এদিকে পারিবারিকভাবে প্রবাসীরা মনে করে তাদের টাকা জমানো প্রয়োজন নেই। সেখানে থেকে তারেদকে মুভ করার কাজটা করছে ‘বীর’

বাণিজ্য প্রতিদিন: কিভাবে কাজ করবে এই সেবা?

আশফাকুল আলম : এই ‘বীর’ সেবা নেওয়ার জন্য কাস্টমারকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। একটা ফরম পূরণের পর তার আর কাজ নেই। বাংলাদেশ ফাইন্যান্সের হোয়াটসঅ্যাপ বা ওয়বেসাইটে বা ফোইসবুকে যোগাযোগ করলেই হবে। কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এটি লিংক করা থাকবে। ব্যাংকেই তারা রেমিট্যান্স পাঠাবে, সেখান থেকে বাংলাদেশ ফাইন্যান্সে অনুমতি সাপেক্ষে ডিপোজিট করা হবে রেমিটেন্সে কিছু অংশ। তা হবে প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ। ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’-এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগকে আরও সুবিধাজনক, সুরক্ষিত ও লাভজনক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের সঞ্চয় করতে বাধা কোথায় রয়েছে বলে মনে করেন আপনি?

আশফাকুল আলম: আমাদের দেশে দেড় কোটির বেশি প্রবাসীর মধ্যে অর্ধেক রেমিট্যান্সে বৈধ চ্যানেলে আসে। অনেক রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাওয়া হয় না। কারণ রেমিট্যান্স যোদ্ধাদের সংযুক্ত বা আস্বস্ত করা সম্ভব হয়ে উঠেনি। আবার অনেকে পরিবারের সদস্যদের বিশ্বাস করে টাকা পাঠায় জীবনের উন্নতির আশায়। শেষ বয়সে এসে সেই আশা পণ্ড হয়ে যায়। তাদের বিশ্বাসকে নয় কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমরা শুধু বৈধ চ্যানেলে টাকা পাঠালে তাকে প্রবাসী যোদ্ধা, রেমিট্যান্স যোদ্ধা এরকম কিছু নাম দিচ্ছি এবং ক্যাশ ইন্সেন্টিভের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এগুলো যদি আমরা চিহ্নিত করি তাহলে একটা বড় সংখ্যক মানুষ শুধু ইন্সেন্টিভের জন্য না এই সমন্বিত সুবিধার জন্য ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের রেমিট্যান্স পাঠানোর কথা চিন্তা করবে। এই পরিবর্তনের এখনই সময়। এই পরিবর্তনের জন্য আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি এটার নাম দিয়েছি ‘বীর’।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দেশি-বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

১০ হাজার একর শিল্পভূমি বিনিয়োগের জন্য উন্মুক্ত চিনিকল, পাটকল, টেক্সটাইল, ইস্পাত কারখানা, প্রকৌশল শিল্পসহ বিভিন্ন ...

লোকসানে পুরো ব্যাংক খাত

দেশের ব্যাংক খাত দীর্ঘদিনের খেলাপি ঋণ, দুর্বল সুশাসন, তারল্য সংকট ও মুনাফা কমে যাওয়ার চাপে ...