প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২১ ৬:১৩ পিএম

সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ‘বাবতু’ উপশহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি।

সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।

এদিকে, সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে তৎপর রুশ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, জাবহাতুন নুসরা গোষ্ঠীর সন্ত্রাসীরা লাতাকিয়া, হামা, আলেপ্পো ও ইদলিবে ২৪ ঘণ্টায় ২১ বার হামলা চালিয়েছে।

ইদলিবে তুর্কি সেনারা ঢোকার পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

পার্সটুডে

শেয়ার

পাঠকের মতামত

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...