
পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্য আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) অনুসারে, ১০২ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
তবে, ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। এদিকে লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
এছাড়াও গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।
এম জি
- ১ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৫থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৬বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৭প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৮ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৯প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত