
মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নাম।
চাঁদপুরের তৃণমূল রাজনীতিতে শক্ত ভিত্তি থাকা এই নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মাঠ পর্যায়ে সুসংগঠিত রাজনৈতিক ভূমিকা ও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে সংসদ সদস্য হিসেবে পান্ডিত্ব পালনের সময় তিনি চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘটিয়ে চাঁদপুরের অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ইপিজেড গঠন ও চাঁদপুর সরকারি কলেজের পৃথক ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি আদায়, চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ও নার্সিং কলেজের অবকাঠামো নির্মানের জন্যে জায়গা অধিগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।
চাঁদপুর পৌরসভার ব্যাপক উন্নয়ন গুরুত্বপূর্ণ সকল সড়ক অবকাঠামো উন্নয়নসহ কয়েকটি মেগাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, চাঁদপুর-কক্সবাজার রূটে ট্রেন চলাচলের ব্যবস্থাগ্রহণ,নদীভাঙন রোধ এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় সংসদে সোচ্চার ভূমিকা রেখে আসছেন।
প্রবাসী কল্যাণ কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ দায়িত্বে তাঁকে আনার গুঞ্জন এখন রাজপথ থেকে নীতি-নির্ধারণী মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
চাঁদপুর তথা সদর ও হাইমচরের সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ ফরিদ আহম্মেদ মানিক মন্ত্রিসভায় স্থান পেলে তা চাঁদপুরের সার্বিক অবকাঠামোগত ও আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
এনজে
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
- ২গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই
- ৩গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৪প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে চালু করেছি ‘বীর’ প্ল্যাটফর্ম
- ৫মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৬প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৭রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য
- ৮জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে
- ৯রেমিট্যান্সের ৫২ শতাংশই ঢাকা বিভাগে, রংপুরে মাত্র ১ শতাংশ
- ১০নানা সংকটেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে প্রবাসী আয়
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৪শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৫চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৬জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৭অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৮ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন





পাঠকের মতামত