
প্রবাসীদের বিশ্বাস ও ভালোবাসায় এগিয়ে চলছে জনতা ব্যাংক। রেমিট্যান্স আহরণে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আগামীতেও প্রবাসীদের বিশ্বাস বাড়াতে বিভিন্ন সাড়া জাগানো আয়োজন রয়েছে। দৈনিক বাণিজ্য প্রতিদিনের সাথে এমনই আশার কথা বলেছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: মজিবর রহমান।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্সের এ বাজারে জনতা ব্যাংকের অংশীদারিত্ব কেমন ছিলো?
মো: মজিবর রহমান: জনতা ব্যাংক বাংলাদেশের রেমিট্যান্স আহরণের অন্যতম স্টেকহোল্ডার। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে জনতা ব্যাংক ২০২৪ সালে টাকার অংকে ২৬,০০০ কোটি টাকা বা ২.১৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করেছে। ২০২৩ সালে রেমিট্যান্স আহরণ ছিল ১.০৮ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি রেমিট্যান্স আহরিত হয়েছে পরের বছর। বর্তমানে জনতা ব্যাংক দেশের আহরিত মোট রেমিট্যান্সের ৬ শতাংশের বেশি এবং বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে তৃতীয় অবস্থানে রয়েছে।
বাণিজ্য প্রতিদিন: রেমিট্যান্সে অংশীদারিত্ব বাড়ানোর জন্য জনতা ব্যংকের পরিকল্পনা কি?
মো: মজিবর রহমান: প্রবাসীদের সাথে অংশীদাত্বে আরে রেমিট্যান্স বাড়ানোর জন্য জনতা ব্যাংক বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকের ওভারসিজ শাখাগুলোয় রেমিট্যান্স সংগ্রহের জন্য ডিজিটাল প্লাটফর্ম ইজনতা অ্যাপস চালু করা, এনপিএসবির মাধ্যমে ফরেন রেমিট্যান্স পেমেন্ট করা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে রেমিট্যান্স পেমেন্ট সার্ভিস চালু করা। আরো নতুন নতুন সিস্টেম যেমন, এপ্লিকেশন প্রগ্রামিং ইন্টারফেইস, আরএমএ বা টিডিএ চালু করা এবং রেমিট্যান্স প্রেরনে চার্জ কমানোর।
বাণিজ্য প্রতিদিন: কোন কোন দেশের প্রবাসীরা আপনাদের ব্যাংকের মাধ্যমে রেমিসট্যান্স পাঠান?
মো: মজিবর রহমান: বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চারটি নিজস্ব শাখা রয়েছে। শাখাগুলো হলো আবুধাবি, দুবাই, শারজাহ, আল-আইন। এছাড়া জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির রোম ও মিলানে দুটি শাখা রয়েছে। যার মাধ্যমে ইতালিতে থাকা প্রবাসীরা সহজে রেমিট্যান্স প্রেরণ করে থাকেন। এছাড়া বিশ্বের প্রায় সব দেশ থেকেই প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয় জনতা ব্যাংকে ফরেন রেমিট্যান্স হিসেবে প্রেরণ করা হয়।
বাণিজ্য প্রতিদিন: জনতা ব্যাংকের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগত দিক দিয়ে বাড়তি সুবিধা কি রয়েছে?
মো: মজিবর রহমান: জনতা ব্যাংকে পাঠানো রেমিট্যান্স স্বয়ংক্রিয়ভাবে এপিআইয়ের এর মাধ্যমে প্রবাসীর নিজস্ব হিসাবে সাত দিনে ২৪ ঘন্টাই জমা করা হচ্ছে। আবার ইচ্ছেমত যে কোনো একাউন্টে প্রবাসী এ্যাপস এর মাধ্যেমে বিএনফটিএন করতে পারছেন। প্রবাসীদের সেবায় বিশ্বের ৭২টি মানি এক্সচেঞ্জের সাথে অংশিদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে জনতা ব্যাংক। তাছাড়া দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে অত্র ব্যাংকের রয়েছে চারটি ওভারসিজ শাখাসহ দেশজুড়ে ৯২৯টি শাখার একটি সুবিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে রেমিট্যান্সের প্রবাসীদের পরিবার সহজে রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারেন।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের জন্য জনতা ব্যাংকে কি ধরনের আমানত ও ঋনের প্রস্তাব রয়েছে?
মো: মজিবর রহমান: বর্তমানে প্রবাসীদের ইনভেস্টমেন্ট প্রডাক্টগুলোর মধ্যে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড চালু রয়েছে। এছাড়াও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগের সুযোগ। যা আগে বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিলো তা প্রত্যাহার করা হয়েছে। এদিকে ডিপোজিট প্রোডাক্টের মধ্যে এফসি একাউন্ট, এনএফসিডি ও এনইটিএ (নিটা) একাউন্ট, এনআরবি সঞ্চয়ী ও চলতি হিসাব চলমান রয়েছে। রেমিট্যান্সের বিপরীতে সরকারি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান এর পাশাপাশি প্রবাস গমনের জন্য হোম লোন ইনভেস্টমেন্ট প্রোডাক্ট রয়েছে জনতা ব্যাংকের।
বাণিজ্য প্রতিদিন: কেন জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা বেশি নিরাপদ বোধ করেন?
মো: মজিবর রহমান: ব্যাংকিং চ্যানেল আইনসম্মত ও সুরক্ষিত। তাছাড়া জনতা ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রয়ত্ব কার্যকরী বাণিজ্যিক ব্যাংক। তাই প্রবাসীরা আমাদের ব্যাংকের মাধ্যেমে রেমিট্যান্স পাঠাতে নিরাপদ বোধ করেন। আমাদের ৯২৯টি শাখার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এদিকে ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন ব্যাংক নগদ অর্থ সরবরাহ করতে ব্যর্থ হলেও জনতা ব্যাংক সে রকম কোনা সমস্যার সম্মুখীন হয়নি। সে জন্য জনতা ব্যাংকের কাছে গ্রাহকেদের বিশ্বস্ততার প্রতিক হিসেবে দাড়িয়েছে। আমরা সরকারি প্রণোদনার সুবিধা দিয়ে থাকি। দ্রুত ও নির্ভুল লেনদেন করা হয়। এমএফএস ও এপিআই এর মাধেমে সংযোগ করে লেনদেন করা যায়। জোড়ালো সাইবার নিরাপত্তা রয়েছে এবং খরচ কমে লেনদেন করা যায় জনতা ব্যাংকে।
বাণিজ্য প্রতিদিন: রেমিট্যান্স বৈধ পথে পাঠাতে উৎসাহিত করনে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কি ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেন?
মো: মজিবর রহমান: রেমিট্যান্সের অর্থ উত্তোলনে কোনো গ্রাহক বা প্রবাসী সমস্যার সম্মুখীন হলে জনতা ব্যাংকের ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে পারেন। হুন্ডিকে নিরুৎসাহিত করতে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের অ-আর্থিক প্রণোদনা/সুবিধা দিতে বিভিন্ন প্রকার সুবিধা সংবলিত রেমিটার স্মার্ট কার্ড চালু করা যেতে পারে বলে জনতা ব্যাংকের পরামর্শ রয়েছে। আর খোলা বাজার/কার্ব মার্কেট এবং ব্যাংকের এক্সচেঞ্জ রেটের পার্থক্য যেন খুব বেশি না হয়, সেদিকে বাংলাদেশ ব্যাংকের লক্ষ রাখতে হবে হবে প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধিতে।
এদিকে, ‘জনতা ব্যাংকের সেবা নিন, টাকা পাঠান ভাবনাহীন’- এই স্লোগান নিয়ে ব্যাংকের প্রতিটি শাখায় ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে এবং নির্বিঘ্ন সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্সযোদ্ধা ও উপকারভোগীদের সাথে নিবিড় যোগাযোগ ও সেবাতুষ্টির ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সেজন্য প্রতি বছরে পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন রেমিট্যান্স সেবা পক্ষ-২০২৫’ পালিত হচ্ছে। সম্প্রতি জনতা ব্যাংক পিএলসিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’, এনআরবি কর্তৃক ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ও বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ও পেয়েছে। এছাড়াও জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করে প্রতি বছর একটি বৃহৎসংখ্যক প্রবাসী বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড এবং সরকার কর্তৃক সিআইপি হিসেবে মনোনীত হয়ে আসছেন।
এএ
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত